১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়।

 ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়।

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি 
মো আবুল হাসান 


সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ শনিবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হচ্ছে। 

আজ বায়তুল ফালাহ্ জামে মসজিদ ভাউলারহাট মোড় ঠাকুরগাঁও রোড   সারাদেশের নয়ন ঠাকুরগাঁও ভাউলারহাট মোড় বাইতুল ফালাহ্ জামে  মসজিদে উদ্যোগে ইফতার, ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন । পবিত্র শবে কদর উপলক্ষে রোববার থাকবে সরকারি ছুটি।


শবে কদরের রাত ধর্মপ্রাণ মুসলমানের কাছে হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

এ উপলক্ষে ঠাকুরগাঁও রোড ভাউলারহাট মোড় বাইতুল ফালাহ্ জামে মসজিদ সহ দেশের সব মসজিদে সারা রাত ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।