একটি প্রতিবেদন ঠাকুরগাঁও জেলার
একটি প্রতিবেদন
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
মো আবুুল হাসান
আমার নিজ জেলা ঠাকুরগাঁও। ঢাকা থেকে দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার। এটি একটি জেলা সদর। জেলাটিতে রয়েছে ৩ টি পৌরসভা, ৬ টি থানা, ৫ টি উপজেলা, ৫১ টি ইউনিয়ন ও ৫৭০ টি গ্রাম। ঠাকুরগাও নামটি এসেছে প্রাচীন জমিদার নারায়ন ঠাকুর এবং তার ভাই জোতিষ ঠাকুরের নামানুসারে। ঠাকুরগাওয়ের পূর্ব্ নাম নিশ্চিন্তপুর। শহরের পাশ দিয়ে বয়ে গেছে টাংগন নদী। ঠাকুরগাও একটি ছোট্ট শহর। কিন্তু এর ভেতরে ও আশেপাশে অনেক গুরুত্বপুর্ণ স্থান রয়েছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আমগাছ আমাদের জেলার বালিয়াডাঙ্গী থানায় অবস্থিত। এছাড়া আরো রয়েছে রাণীশৈংকেল রাজবাড়ি ও রানীসাগর, হরিণমাড়ির পুরোনো শিবমন্দির, মোঘল আমলে নির্মিত সনগাঁও জামে মসজিদ, ফতেপুর সিক্রি, বলাকা উদ্যান, পীরগঞ্জের ফানসিটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরোনো বিমান বন্দর ( শ্রীঘই চালু হবে আশা করি)।
এ ছাড়াও রয়েছে ১৩ নং গড়েয়া ইউনিয়নে আন্তর্জাতিক স্কন মন্দির ও লস্করা গৌড়িয় মঠ মন্দির ইত্যাদি। প্রানের ঠাকুরগাঁওয়ে রয়েছে দৃষ্টি নন্দিত আরো অনেক দর্শণীয় স্থান। ভারতীয় সীমান্তে ঘেষা নাগর নদীর তীরে গড়ে ওঠেছে দৃষ্টিনন্দন চা বাগান রনবাগ টি স্টেট যেটা বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে বহুল জনপ্রিয়। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে নেই ঠাকুরগাঁও। আমাদের জেলার অনেক কৃতিসন্তান দেশের বিভিন্ন যায়গায় কৃতিত্বের সাথে অনেক অবদান ক্রমাগতভাবে রেখে যাচ্ছেন। বাংলাদেশের সর্বপ্রথম নিরক্ষর মুক্ত গ্রাম কচুবাড়ির কিষ্টপুর আমাদের জেলায় অবস্থিত। এক সময় আমাদের এই শিক্ষা আন্দোলনের নাম ছিল “সুরভিত ঠাকুরগাও”। কৃষকদের অধিকার আদায়ের জন্য গড়ে ওঠা তেভাগা আন্দোলন, সাওতাল বিদ্রোহ বেশ শক্ত ভাবে গড়ে ওঠেছিল। আমাদের জেলার নৃতাত্ত্বিক গঠনপ্রণালী অন্যান্য জেলা থেকে আলাদা। আমাদের জেলার ভাষা উত্তর বঙ্গের অন্যান্য জেলা থেকে আমাদের জেলার ভাষা অনেকাংশে ভিন্ন। তবে আমাদের জেলার ভাষার সাথে চাপাইনবাবগঞ্জের ভাষার কিছু মিল রয়েছে। এখানে বসবাস করে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ যেমন: হিন্দু , মুন্ডা, সাওতাল, রাজবংশী, মালদইহা, কোচ ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে ধামের গান, সত্যপীরের গান, কবি গান, পালাগান , ওয়াজ মাহফিল ইত্যাদি বেশ জনপ্রিয়।

Comments
Post a Comment
https://mbasic.facebook.com/home.php?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fprofile_timeline.php&refid=17