‘বন্দুকযুদ্ধে’ রাতে কাউন্সিলরসহ নিহত ১১ সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের সীতাকুণ্ডে, খুলনার দিঘলীয়া, বাগেরহাটের চিতলমারী, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, ঝিনাইদহের শৈলকুপায়, চাঁদপুরের মতলব, নোয়াখালীর সোনাইমুড়ি, মেহেরপুরের গাংনী, কুষ্টিয়া ও ময়মনসিংহে র্যাব এবং পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ মে) দিবাগত রাত থেকে রবিবার (২৭ মে) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। এ নিয়ে ৮ দিনে টানা ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সারা দেশে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক (৪৬) নিহত হয়েছেন। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন গণমাধ্যমকে জানান, রাতে নোয়াখালী পাড়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরামুল হক গুল...