সিলেট রেল যোগাযোগ বন্ধ
সিলেটে রেল যোগাযোগ বন্ধ
মোঃ শফিক মোল্লা সিলেট সদর প্রতিনিধি
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেটগামী কুশিয়ারা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (০২ জুন) সকাল ১০টার দিকে রশিদপুর রেলস্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে ওদৈনিক সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে হঠাৎ ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


Comments
Post a Comment
https://mbasic.facebook.com/home.php?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fprofile_timeline.php&refid=17