ঠাকুরগাঁওয়ে মাথাবিহীন অদ্ভুদ মেয়ে শিশুর জন্ম হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মাথাবিহীন অদ্ভুদ মেয়ে শিশুর জন্ম হয়েছে। 
শনিবার সন্ধ্যা ৭ টায় জেলার আধুনিক সদর হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। 
শিশুটির মা ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের হোটেল শ্রমিক লিমনের স্ত্রী সেলিনা আকতার ওই শিশুটিকে জন্ম দেন। 
শিশুটির নাম জিনাত পারভীন। পিতা লিমন আমবাগ হোটেলের কারিগর।
লিমন জানান, তার স্ত্রী সন্তান প্রসবের ব্যথা উঠলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার সন্ধ্যা ৭ টায় মাথা বিহীন একটি অদ্ভুদ আকৃতির শিশুটির স্বাভাবিক জন্ম দেয়। শিশুটির দু’চোখ ফোলা ও এবং নাকের নীচে ঠোঁট কাটা। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমে উঠে। ওই শিশুটি তার মায়ের কোলে এখনো সুস্থ রয়েছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহজাহান নেওয়াজ জানান, হাজারে ২/১ টা শিশু প্রকৃতির নিয়মে অস্বাভাবিক দেহ নিয়ে বিকলাঙ্গ শরীরে জন্ম লাভ করে থাকে। 
এই শিশুটিও তাদের মধ্যে একটি। তাছাড়াও গর্ভে থাকাকালে আয়োডিন ও অপুষ্টিজনিত কারণেও এভাবে শিশুটির জন্ম হতে পারে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।