ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ঘাটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুরমা আক্তার কাজল (১৭) নামে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানী ও গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ঘাটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুরমা আক্তার কাজল (১৭) নামে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানী ও গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে সুরমা আক্তারের চাচা কুতুব উদ্দীন ৯জনকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। 
অভিযোগে জানা যায়, বরুনাগাঁও ঘাটপাড়ার কুতুব উদ্দীনের সাথে একই এলাকার ইউনুস আলী গ্রুপের সাথে জমি নিয়ে দীর্ঘীদন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার কুতুব উদ্দীনের কলেজ পড়ুয়া ভাতিজি সুরমা আক্তার কাজলকে কলেজ যাওয়ার পথে ইউনুস গ্রুপের লোকজন শ্লীলতাহানী করে ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয়।
তাৎক্ষনিকভাবে সুরমাকে ঠাকুারগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।