ঠাকুরগাঁওয়ে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ইউনুস আলী ( ৪০) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
রবিবার (৪ নভেম্বার ) মধ্যরাতে ঠাকুরগাঁও কালীবাড়ি ক্লাবপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী ইউনুস আলী কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী আটোয়ারী উপজেলার মুনসুর আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও কালীবাড়ি ক্লাবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলী কে ৯৩ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

Comments
Post a Comment
https://mbasic.facebook.com/home.php?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fprofile_timeline.php&refid=17