ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানের হত্যাকারীদের দ্রত ফাঁসির দাবিতে মানব বন্ধন

ঠাকুরগাঁও সদর উপজেলা’র স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের হত্যাকারীদের দ্রত ফাঁসির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার বেলা ১১.৩০ মিনিটে শহরের চৌরাস্তায় এ মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে নিহত আব্দুল মান্নানের এলাকাবাসী। এতে অংশ গ্রহন করে রাজনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নাজমুল শাহ্ মো: এ্যাপোলো, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম ছুটু, তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত আব্দুল মান্নানের মেয়ে মাওয়া, নিহত মান্নানের স্ত্রী জেসমিন আক্তার প্রমুখ।
মান্নানের মেয়ে মাওয়া যখন মানব বন্ধনে বক্তব্য রাখেন তখন তিনি বলেন আমার পিতার হত্যাকারীদের দ্রæত বিচারের আইনের আওয়াতায় এনে বিচার কার্য সম্পন্ন করা হোক। এ সময় একই প্রসঙ্গে বক্তব্য রাখেন সকল বক্তারা । পরে মানব বন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে একটি করে স্মারক লিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে মান্নানের পরিবারকে আইনি সর্বাধিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এবং ১১ নং কাউন্সিলরের উপস্থিতিতে মান্নানের মেয়ে মাওয়ার মাথায় হাত বুলিয়ে দেন।

Comments
Post a Comment
https://mbasic.facebook.com/home.php?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fprofile_timeline.php&refid=17