ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা আসামীরা হলো-আনোয়ার হোসেন (৪০) ও কবির (২৫)।
রবিবার রাতে সদর উপজেলার বরুনাগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদ ভিত্তিতে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। 
এ সময় কবির ও আনোয়ার হোসেন নামে দুই যুবককে আটক করা হয়। এরপর তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ এবং ৫০ পিস ইয়াবা ভারতীয় উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ডিবির ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালন্দর ইউনিয়নে দীর্ঘদিন ধরে গোপনে এই দুই যুবক মাদক ব্যবসা চালিয়ে আসিছল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।