পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় হাসান আলী (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। শনিবার সকালে রেল ষ্টেশনের দক্ষিণে ৪৫০ (মিত্রবাটী) নামক রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রাব্বানী জানায়, ঠাকুরগাঁও হতে রেড ডাউন ট্রেনটি দিনাজপুর যাওয়ার পথে ঐ এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআন ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালক হাসান আলী গুরুত্বর আহন হন। স্থানীয়রা তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাসান আলী পঞ্চগড় জেলার সদর থানার সতরংপাড়া গ্রামের বসিম উদ্দীনের ছেলে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।