শ্বশুর-শাশুড়ি পাহারায় থেকে পুত্রবধূকে রাতভর ধর্ষণ

স্বামীকে বাড়ির পাশের মাঠে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে রাতভর তিনজন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে ধর্ষিতা গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে।

এদিকে, ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে রবিবার (২৭ মে) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৮ মে) সকালে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, রাজবাড়ির খোকসা গ্রামের এক যুবতীর সঙ্গে চার বছর আগে বিয়ে হয় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের এক যুবকের। বিয়ের পর থেকেই মেনে নিতে না পেরে শাশুড়ি, ননদ ও ননদের স্বামী নানাভাবে পুত্রবধূর ওপর নির্যাতন করতে থাকেন। পরিবারে তার উপর অত্যাচার লেগেই ছিল।

এরই একপর্যায়ে গত পরশু রাতে বাড়ি থেকে স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি, ননদ ও ননদের স্বামীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ তাদের।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, গত পরশু রাতে তার স্বামীকে তিনজন ধরে নিয়ে বাড়ির পাশের মাঠে বেঁধে রাখে। তারপর আমাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে তিনজন। এরপর ভোররাতে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর শাশুড়ি-ননদরা এ বিষয়ে মুখ খুলতে বারণ করেন। শুধু তাই নয়, আমাকে ঘরে আটকে রাখেন।

পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে সোমবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলার ছয়জন আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।