টাঙ্গন নদী থেকে অবৈধ বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও জেল

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বালুমহাল ও মাটি বাবস্থাপনা আইনসহ অন্যান্য আইনে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলাধীন শ্রী কৃষ্টপুর এলাকার টাঙ্গন নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলাম, রশিদুল ইসলাম এবং আনসার ব্যাটালিয়ন এর সমন্বিত টাস্ক ফোর্স। উক্ত অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলাধীন শ্রী কৃষ্টপুর এলাকার টাঙ্গন নদীতে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অপরাধে চানমারী পাড়ার মনছুর আলীর ছেলে জাকির হোসেনকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়, জরিমানা অনাদায়ে আসামীকে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালু উত্তোলনের সঞ্জামাদি জব্দ করা হয় এবং তালিকার স্থানীয় সাক্ষী শাং মাড়ি ও আবু জাফরের জিম্মায় প্রদান করা হয়।

আদালত জানায়, অবৈধ ভাবে যারা নদী গর্ভ থেকে বালু তুলে নদী পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।