‘বন্দুকযুদ্ধে’ রাতে কাউন্সিলরসহ নিহত ১১
‘বন্দুকযুদ্ধে’ রাতে কাউন্সিলরসহ নিহত ১১
সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের সীতাকুণ্ডে, খুলনার দিঘলীয়া, বাগেরহাটের চিতলমারী, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, ঝিনাইদহের শৈলকুপায়, চাঁদপুরের মতলব, নোয়াখালীর সোনাইমুড়ি, মেহেরপুরের গাংনী, কুষ্টিয়া ও ময়মনসিংহে র্যাব এবং পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ মে) দিবাগত রাত থেকে রবিবার (২৭ মে) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
এ নিয়ে ৮ দিনে টানা ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সারা দেশে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন গণমাধ্যমকে জানান, রাতে নোয়াখালী পাড়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরামুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রায়হান (২৭) নামের এক মাদক ব্যবসায়ী মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার গুলিয়াখালী সন্দ্বীপ ফেরী ঘাটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত রায়হান মাদক ব্যবসায়ী। তিনি ৪নং মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার মালিউল হকের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি,তদন্ত মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহত রায়হানের সহযোগী জাফর, কালা সুমন ও টিটু নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, রাতে মাদকবিরোধী অভিযানে বের হয় সীতাকুণ্ড থানা পুলিশ। এ সময় পুলিশের অভিযান দল মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরপাড় এলাকায় সন্দ্বীপ ফেরী ঘাটের কাছে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের গুলি ছুড়তে শুরু করে। পুলিশও ওই সময় আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এক পর্যায়ে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে ঘটনাস্থলে রায়হানের লাশ পাওয়া যায়। নিহত রায়হান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পাচারকারী। সীতাকুণ্ড থানায় ৮টি মাদক আইনে মামলা রয়েছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার।
খুলনা : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুলনার দিঘলীয়া উপজেলায় কালাম (৪০) নামে এক মাদকব্যবসী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
দিঘলীয়া থানার ওসি মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বারাকপুর উপজেলার সিদ্দিপাশা ঘাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালাম নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১০০পিস ইয়াবা ও ২২৪ মডেলের একটি শর্টগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের কালামের বাড়ি যশোরের অভনগর উপজেলায় বলেও জানান এই পুলিশের কর্মকর্তা।
বাগেরহাট :বাগেরহাটের চিতলমারী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মিথুল বিশ্বাস (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত মিথুল ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও পুলিশের ওপর হামলাসহ ২০টি মামলা রয়েছে।
চিতলমারী থানার ওসি অনুকূল বিশ্বাস গণমাধ্যমকে জানান, মিথুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। গত রাতে পুলিশ তাঁর মাদক বিক্রির আস্তানায় হানা দেয়। এ সময় তাঁর দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় মিথুল পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন। তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, ১০টি ইয়াবা, একটি শার্টারগান ও দুটি গুলি উদ্ধার করে বলে দাবি করেছেন ওসি।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে এনিয়ে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন নিহত হলো।
রবিবার ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার রাণীশংকৈল উপজেলায় মীরডাঙ্গী এলাকায় পুলিশের


Comments
Post a Comment
https://mbasic.facebook.com/home.php?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fprofile_timeline.php&refid=17