পঞ্চগড়ে নদীতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
মৃত দুই ভাই হলো রিপন (৬) ও রিফাত (সাড়ে ৪ বছর)। তারা মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া কলোনীপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামিম জানান, রিপন ও রিফাত সকালে বাড়ির পাশের মাড়েয়া কাউয়াখাল গুচ্ছগ্রাম এলাকায় নানা অলিয়ার রহমানের বাড়িতে বেড়াতে যায়। তাদের বাসায় রেখে নানা অলিয়ার বাইরে গেলে দুই ভাই নানার বাড়ির পাশে প্রবাহিত করতোয়া নদীতে গোসল করতে যায়। বিকেলে বাসায় এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন তিনি। খোঁজার একপর্যায়ে নদীর পাড়ে নাতির একটি প্যান্ট দেখতে পান। পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন সন্ধ্যার সময় নদী থেকে তাদের লাশ উত্তোলন করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।