ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মোবারক হোসেন কুট্টি নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

রিপোর্টঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মোবারক হোসেন কুট্টি নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নে অভিযান চালায়। এসময় কুট্টিসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপড় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যসায়ীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টাগুলি চালায়। পাল্টাপাল্টি গুলি বর্ষনে পরে কুট্টি নিহত হয় এবং পুলিশের ৩ সদস্য আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। চিকিৎসার জন্য ভর্তি করা হয় আহত ৩ পুলিশ সদস্যকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিস্ফোরিত ৫টি ককটেল বন্দুকের কার্টিজ ও বেশকিছু দেশীও অস্ত্র।
সদর উপজেলার ছিট চিলারং গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে নিহত মোবারক হোসেন কুট্টির বিরুদ্ধে সদর থানায় ১৫টি মামলা ছিল।
এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments

Popular posts from this blog

একজন আপাদমস্তক রাজনীতিবিদের জীবন্ত প্রতিচ্ছবি সাদেক কুরাইশী

ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার সাধারণ মানুষ।